The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে দুই শিশু হত্যাঃ মায়ের সেই পরকীয়া প্রেমিক সফিউল্লা গ্রেফতার

আশুগঞ্জে দুই শিশুকে হত্যার ঘটনায় ৮ দিন পর পরকীয়া প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাত ৯ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।

তিনি বলেন, যেদিন দুই শিশুকে বিষ মেশানো মিষ্টি খাওয়ানো হয়, সেদিন মা লিমা আক্তারের সঙ্গে হত্যার পরিকল্পনাকারী সাফিউল্লাহ একাধিকবার ফোনে কথা বলা হয়েছে। তাদের ফোনকলের সূত্র ধরেই এই হত্যার প্রকৃত ঘটনা জানা যায়। পরে এ ঘটনায় লিমা আক্তারকে গ্রেপ্তার করলে আদালতে জবানবন্দিতে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সফিউল্লাহর নাম স্বীকার ারে।

তিনি আরো বলেন, ঘটনায় মামলা রুজু হওয়ার পর সফিউল্লাহ নিজের গাঁ ঢাকা দেয়। পরে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযার শুরু হয়। ১১ দিন পর সোমবার বিকেল ৫ টায় সফিউল্লাকে ঢাকার আব্দুল্লাহপুর বিশ্বরোড থেকে হানিফ বাস কাউন্টার থেকে রংপুরে পালিয়ে যাওযার সময় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ তাকে আটক করে।

পুলিশ সুপার আরো জানায়, সফিউল্লাকে মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Exit mobile version