The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে দুই দিনের চেষ্টায় অবশেষে অপসারণ হলো বাগারের দেড় শতাধিক মেট্রিকটন ময়লা॥

নিজস্ব প্রতিবেদক॥  অবশেষে টানা দুই দিনের চেষ্টায় অপসারণ হলো আশুগঞ্জ শহরে প্রবেশের জন্য প্রধান সড়ক শরিয়তনগর চত্বরে সড়কের পাশ্বেই ময়লার বাগারের স্তুুপ। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হীরার উদ্যোগের ফলে মঙ্গলবার ও বুধবার বেকো দিয়ে টানা দুই দিনের চেষ্টায় এ ময়লার স্তুপ অপসারন করা হয়। দুই দিনে প্রায় দেড়শতাধিক মেট্রিকটন আবর্জনা অপসারন করে মেঘনা নদীর রেলসেতুর পাশে নিয়ে ডাম্পিং করে রাখা হয়। এবং এ স্থানে কেউ ময়লা ফেললে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জড়িমানা করার ঘোষনা দিয়েছেন ইউএনও। এর আগে তিনি সোমবার দুপুরে পরির্দশন শেষে তিনি অপসারনের সিদ্ধান্ত নেন।
জানা গেছে, দীর্ঘদিন যাবত স্টেশন থেকে সুড়ঙ্গটি দিয়ে যাতায়াতে, গোলচত্বর দিয়ে ফেরিঘাটে ও বাজারে যাতায়াতের প্রধান সড়ক এ চত্বর। আর এ চত্বরের পার্শ্বের স্থানীয় এলাকাবাসী বাসা বাড়ির নিত্যদিনের ময়লা আর্বজনা ফেলে আবর্জনার বাগারে বানিয়ে স্তুপে রূপান্তরীত করে। এতে সড়কটি দিয়ে প্রতিদিনই পথচারীরা চলাচল করতে চরম র্দূগন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। এবং দূগন্ধে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এ ছাড়া সড়কটি দিয়ে যানচলাচলে ব্যঘাত হতো। বিষয়টি অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরির্দশন করে অপসারণের উদ্যোগ নেন। আবর্জনার স্তুপটির অপসারণ হওয়াতে স্থানীয় এলাকাবাসী এ পথ দিয়ে এখন নিবির্গ্নে চলাচল করতে পারবে। অভিযানে সহযোগীতা করেন চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিন শিকদার। এ ছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু রিজবী ও সে¦চ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ কবীর হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি-বর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version