
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার দূর্গাপুর এলাকার বাছির মিয়া (৩৫), জসিম মিয়া (২৫), ইয়াকুব আলী মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৩৫) ছেলে জসিম (০৫) মেয়ে লামিয়া (০৩), তাজপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫), যাত্রাপুর এলাকার হৃদয় (০৭) ও বাহাদুরপুর এলাকার মাহবুব মোল্লা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর আশুগঞ্জ থানার সামনে ঢাকাগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এসয়ম অটোরিকশার ৮ যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। পরে শফিকুল ইসলাম, লামিয়া ও বাছির মিয়ার অবস্থা শঙ্কটাপন্ন হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় ট্রাকের চালক ও বাসটিকে আটক করা সম্ভব হয়নি।