The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার তালশহরের নাওঘাট রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বিশ্বাস জানান, দুপুরের দিকে তালশহরের নাওঘাটে রেললাইনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মারা যায়৷ মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ওই বৃদ্ধের মরদেহ পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।

Exit mobile version