
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তাজুল ইসলাম পলাতক ছিলেন। পরে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লামা বায়েক গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে।