The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে গরীব শীতার্তদের কম্বল দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অসহায় শীতার্ত দুস্থ ও গরীব লোকজনের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা।

শুক্রবার রাত আটটার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের বিভিন্ন প্লাটফরমে এই কম্বল বিতরণ করা হয়। এসময় শীতার্ত লোকজন শীতের রাতে কম্বল পেয়ে খুশি হন।

কম্বল বিতরনের সময় চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান হাজি মো. জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন, চরচারতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. খোকা খানসহ উপজেলা ও ইউনয়িনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিষার মৌসুমী বাইন হীরা জানান, শীত প্রতিনিয়ত বাড়ছে। আর এই স্টেশনে থাকা মানুষগুলো শীতে কষ্ট করে প্লাটফরমে ঘুমায়। আমরা যদি আমাদের সাধ্যমত সকলেই এই শীতার্ত মানুষগুলোর পাশে দাড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যেত। তাই আমরা সকলেই যেন আমাদের যার যার সাধ্যমত শীতার্তদের পাশে দাড়াই।

Exit mobile version