
আশিকুর রহমানের বাবা মাসুদ মুন্সী জানান, গত ২৮ জুন মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে মহন মিয়া নামে এক ব্যাক্তির সাথে আমার ছেলে আশিকুর রহমানের কথা কাটা কাটি হয়। এ ঘটনার জেরে আব্বাস উদ্দিন খান কলেজে প্রবেশ করে একাডেমি ভবনের সামনে মহন মিয়ার ভগ্নিপতি সোহাগপুর গ্রামের বখাটে যুবক আমিনুল হক ও তার সহযোগী দেলোয়ার হোসেন, সুজন মিয়া, শ্যামল মিয়া, বাদল মিয়া দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আশিকুর রহমানের উপর হামলা চালায়। বখাটেরা তাকে হাতে ও পায়ে গুরুতর জখম করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার আত্ব চিৎকারে কলেজের শিক্ষকরা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলায় আমিনুল হক ও তার সহযোগী দেলোয়ার হোসেন, সুজন মিয়া, শ্যামল মিয়া, বাদল মিয়া, হুকুম দাতা মোস্তাফিজুর রহমানকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য ইতিমধ্যে অভিযান চালানো হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।