The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে এরশাদের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল

জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি।

২৫ অক্টোবর বুধবার বিকেলে আড়াইসিধা ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ জিয়াউল হক মৃধা এমপি। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ খন্দকার কবীর আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল হক মাষ্টার, সদস্য সচিব ম্যারাজ শিকদার, সরাইল জাতীয় পার্টির নেতা ফজলুল খক মৃধা, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা ইসরাইল মিয়া, আশুগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহজাহান খন্দকার, শরীফপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রতন মিয়া, লালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাছির মিয়া, তারুয়া ইউনিয়ন জাতীয় পার্টির সহ- সভাপতি আক্তার হোসেন, তালশহর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাছির মিয়া, বন্দর জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কামাল চৌধুরী, আব্দুর রুফ, আড়াইসিধা ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক। বন্দর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল মেম্বার, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব জামাল উদ্দিন সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন মাওলানা মহিউদ্দিন। উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক আজাদুর রহমান স্বপন।

Exit mobile version