
সদস্যরা জানান, সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা, তাদের পাশে দাড়ানো, সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করা, খাবার, পোশাক, চিকিৎসা ও শিক্ষা সহায়তা করা। মোটকথা তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়াই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়াও অসহায় শীতার্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা, মুর্মূষ্য রোগীদের রক্ত দান করা ও চিকিৎসা সেবা প্রদান করা এবং সমাজকে মাদকমুক্ত করাসহ সামাজিক নানা কর্মকান্ডে এই সংগঠন এগিয়ে আসবে। আর তাদের এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করা তাদের একার পক্ষে সম্ভব না। তাই সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষদের সহযোগীতা কামনা করছে তারা। আর এসব উদ্যোগে সাথে যে কোন সহযোগীতা করতে চাইলে ০১৯৯৯-৩৪৩৯৫৯ নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সদস্যরা।
এ সংগঠনের উদ্যোগে আগামী ২৬ মে শুক্রবার শহরের কলাবাগান এলাকায় সাইফুর রহমান মনি মঞ্জিলে ঢাকা থেকে আগত ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি ডেন্টাল চিকিৎসা প্রদান করা হবে। স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া কিছু যুবকরা মিলে এ সংগঠনটি প্রতিষ্ঠিত করেছে। বর্তামানে সংগঠনটিতে শতাধিক সদস্য রয়েছে।