
শুক্রবার বিকেলে খড়িয়ালা গ্রামের শিশু রিফাতের অকাল মৃত্যুতে শোকসভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিহত শিশু রিফাতের বড় ভাই আরাফাত ইমন খড়িয়ালা পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী ছাত্র। আরাফাত ইমন পিতা বাহার ও মাতা সাহানা বেগমের বড় ছেলে। সে তার পরিবারে সাথে তার নানী বাড়ি খড়িয়ালা গ্রামে বসবাস করে। তার পিতার বাড়ি সরাইল উপজেলা নওগাঁ ইউনিয়ন আগিতারা গ্রামে। আরাফাত ইমন বড় হয়ে পুলিশ হতে চান। বশির উদ্দিন আরাফাত ইমনের পড়াশুনার সার্বিক খরচ বহন করবে এরকম আশ্বাসে তার বাবা বাহার মিয়া বলেন, আমরা গরীব মানুষ বশির ভাই এমন উদ্যোগ নিয়েছে এতে আমরা খুবই আনন্দিত। বশির ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া আর কিছু বলার নেই।