The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে আওয়ামীলীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল॥

নিজস্ব প্রতিবেদক॥  আওয়ামীলীগ নেতা-কর্মীদের সম্মানে আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন চৌধুরীর উদ্যোগে আয়োজিত দক্ষিন তারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ।
শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোবারক আলী চৌধুরী, হাজী মোঃ সায়েদুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাসলিমা সুলতানা নিশাদ, জেলা আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুর্শেদ মাষ্টার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম জাহাঙ্গীর, চর চারতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুমায়ুন সরকার, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আতাউর রহমান কবীর, আওয়ামীলীগ নেতা বাশার চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জো¯œা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ রনি, উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর আজহার।

Exit mobile version