The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আশুগঞ্জে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনারামপুর সেতুর সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে সোনারামপুর সেতু সংলগ্ন একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থা অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে মাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Exit mobile version