
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুরে মেঘনা নদীর তাজপুর এলাকা থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুলিশের খোয়া যাওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি শর্টগান উদ্ধার করেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেঘনা নদীর তাঁজপুর এলাকায় পুলিশের একটি টহল নৌকার সঙ্গে অপর একটি নৌকার ধাক্কা লাগলে পুলিশের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা পুলিশ সদস্যরা সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা দুটি অস্ত্র খোয়া যায়।