The voice of Brahmanbaria || Local news means the world is

আলেম হয়ে মিথ্যা কথা কেমনে বলেন!!! ছাত্রলীগ সভাপতি রুবেলের বিস্ময় প্রকাশ

 

 

আপনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া শহরে আওয়ামীলীগ এর নেতা কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে হেফাজত নেতাকর্মী সহ জামাত শিবির জঙ্গিরা এখন বলে সংবাদ সম্মেলনে বলেন হেফাজত হামলায় জড়িত না। আলেম হয়ে মিথ্যা কথা কেমনে বলেন!!! বলে বিস্ময় প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল। সোমবার দুপুরে হামলার ৮দিন পর ব্রাহ্মণবাড়িয়া হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন হেফাজত নেতারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মী তাণ্ডব চালায়নি বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান। সোমবার (৫ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

তাণ্ডবের ঘটনায় দুঃখ পেয়েছেন উল্লেখ করে হেফাজতের নায়েবে আমির সাজিদুর রহমান বলেন, আমরা খুব দুঃখ পেয়েছি। কত দুঃখ পেয়েছি সেটি প্রকাশ করার ভাষা নেই। ভাঙচুরের জন্য আমাদের কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য দোষীদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানাই। কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়, আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমরা প্রশাসনের কাছে তার দাবি জানাই।

মাওলানা সাজিদুর রহমান বলেন, হরতালের দিন আমাদের নেতৃবৃন্দের অবস্থান শুধু মাদরাসার সামনে ছিল। যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদের বের করে শাস্তির দাবি জানানচ্ছি। যারা সন্ত্রাসী কার্যকলাপ-ভাঙচুর করে, তারা কোনোদিন হেফাজতের হতে পারে না। আমরা সমস্ত ভাঙচুরের প্রতিবাদ জানাই।

এ সংবাদের প্রতিক্রিয়ায় ছাত্রলীগ সভাপতির বিস্ময় প্রকাশ এ স্ট্যাটাস দেন।

সেখানে সুমন সুমন নামের একজন, গত ২৬ মার্চ বিকেলে স্টেশন ভাঙ্গার ভিডিও কমেন্টে দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে সবাই মাদ্রাসার ছাত্র। তারা স্টেশন ভাংচুর ও অগ্নিসংযোগ করছে।

Ovi Haque Manik Babu লিখেছেন, মানুষদের জানাতে হবে এদের আসল রুপ প্রকৃত হুজুর আলেমদের সাথে নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে কাছে তাদের বাটপারি তুলে ধরতে হবে,
না হলে মূখ্য মানুষেরাই তাদের অন্ধ সাপোর্ট আর অন্ধ ভালবাসা দিয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে দেশ, দেশের সচেতন ধর্মপ্রাণ মুসলমানেরাই।

Ahmed Faruk লিখেছেন, হেফাজতের নেতারা সেদিন তজবিহ হাতে রাস্তার ছিল। আর যা ভাংচুর, অগ্নিসংযোগ হইছে সব ইবলিশ শয়তানে এসে করে গেছে!!

তাবাচ্ছুম অনিক লিখেছেন, ওরা আলেম না আলেম নামের মিথ্যাবাদী জালেম। কোন আলেম কোন সময় অন্য আরেকজন মুসলমানের বাড়িঘর ভাঙচুর আগুন দেওয়ার হুকুম দিতে পারেনা। যারা আলেম নামের জালেম তারাই পারে।

Exit mobile version