
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, শহীদ ইকবাল আজাদ’র সন্তান ইফাজ ইকবাল, আড়াইসিধা কামিল মাদ্রসার অধ্যক্ষ আবু বকর মো. ছিদ্দিকুর রহমান ও হাজী আব্দুল জলিল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলায় শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ট শিক্ষার্থী ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীসহ মোট ৯৫ জনকে বিভিন্ন ক্যাটগরিতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।