
তিনি বৃহস্পতিবার পৌর এলাকার ২নং ওয়ার্ডের পূর্ব মেড্ডায় গণসংযোগকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছি। একটি আধুনিক সময়োপযোগী ডিজিটাল পৌরসভা গঠনের মাধ্যমে আপনাদের সেবা করার সুযোগ চাই। গণসংযোগকালে তিনি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল বাশার, সাবেক কমিশনার হাজী শেখ মোঃ মহসিন, শ্রমিক নেতা হাজী জসিম উদ্দিন জমসেদ এবং হাজী মোঃ নিজাম উদ্দিন সর্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পূর্ব মেড্ডা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন এবং আসন্ন নির্বাচনে মেয়র পদে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান। গণসংযোগকালে তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল শিপলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিম, মোঃ ফখরুজ্জামান, মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।প্রেস রিলিজ