The voice of Brahmanbaria || Local news means the world is

আবার বিয়ে করলেন? ইমরান বলছেন ‘না’

imranপেলের তৃতীয় বিয়ের দিনই ইমরান খানের বিয়ে নিয়ে নতুন গুজব। তিনি নাকি ইতিমধ্যেই তাঁর বিয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছেন। শোনা যাচ্ছে লন্ডনে খুব ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সেরে ফেলেছেন তিনি। পাত্রীর নাম মারিয়াম। কিন্তু এই গুজব উড়িয়ে দিয়েছেন স্বয়ং ইমরান খান। তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন, ‘‘আমার বিয়ে নিয়ে যে গুজব ছড়িয়েছে তাঁর কোনও সত্যতা নেই। আমি বিয়ে করিনি। যখন করব তখন সবার সামনে তা ঘোষণা করব আর সর্বসমক্ষে পালন করব।’’ ইমরানের পরিবারের কেউই তাঁর বিয়ে সম্পর্কে কিছু জানে না।

পাকিস্তানের পাকপাট্টানে মাঝে মাঝেই যান ইমরান। সেখানে তাঁর আধ্যাত্মিক গুরু বুশরার কাছে। তাঁরই বোন এই মারিয়াম। মারিয়ামেরও বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। দুই সন্তানও রয়েছে তাঁর। বিয়ের কথা উড়িয়ে দিলেও মারিয়ামের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ইমরান। তিনি বলেন, ‘‘বিবাহ বিচ্ছেদের মতো খারাপ কিছু হয় না। এটা যে কোনও মানুষের জীবনে এটা খুব খারাপ অভিজ্ঞতা। কিন্তু তাতে আমার জীবন শেষ হয়ে গেল সেটাও ভাবতে পারব না। পালিয়ে যাওয়া আমার রক্তে নেই। তাই নতুন সিদ্ধান্ত নিতে হলে অনেকবেশি ভাবতে হবে।’’

এই বছরই ইমরানের দ্বিতীয় স্ত্রী জেমিমার সঙ্গে তাঁর  বিবাহ বিচ্ছেদ হয়েছে।

Exit mobile version