The voice of Brahmanbaria || Local news means the world is

আন্তর্জাতিক নার্স দিবস পালিত

nurseবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশনের উদ্যেগে এ শোভাযাত্রাটি বের হয়। এতে নেতৃত্ব দেন সিভিল সার্জ ডা. হাসিনা আক্তার।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনায় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায় মো. শওকত হোসেন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ.কে.এম হারুন-অর রশীদ, জেলা ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশনের ইনস্টিটিউটের সভাপতি ফেরদৌসী বেগম প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিকেল ৫টায় শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রেস রিলিজ

Exit mobile version