
ব্রাহ্মণবাড়িয়া সনাকের সভাপতি জেসমিন খানমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সনাক সহ-সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, স্বজন সমন্বয়ক ফজিলাতুন্নাহার, সনাক সদস্য আবদুন নূর, সনাক সদস্য জয়দুল হোসেন ও সনাক সদস্য মোঃ আরজু।
সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে সচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। জনগণের দুর্ভোগ কমে আসবে। তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করার উপরও গুরুত্বারোপ করা হয়।