
সেই যে শুরু হল পথচলা।
এরপরের ভারত সিরিজে ওয়ানডে অভিষেক। রুপকথাকেও হার মানায় যে অভিষেক। গল্পগুলো সবার জানা। অভাবনীয় কান্ডকারখানায় পৃথিবীর তাবত নামী-দামী ব্যাটসম্যানকে কাঁপিয়ে চলছেন এখন পর্যন্ত। ১ বছরে তার অর্জন কি কি চলুন দেখে নিইঃ-
১। ১০ বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট।
২। ওয়ানডেতে ১ম ২ ম্যাচে ১১ উইকেট। ইতিহাসের একমাত্র বোলার হিসেবে এই রেকর্ডের অধিকারী।
৩। ২য় বোলার হিসেবে প্রথম ২ ম্যাচেই কমপক্ষে ৫ উইকেট।
৪। ৪র্থ প্লেয়ার হিসেবে প্রথম ২ ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ।
৫। ১ম প্লেয়ার হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ।
বিশ্বকাপ ছিল তার প্রথম বিদেশ সফর এবং আইসিসির কোন টুর্নামেন্টে প্রথম খেলা। সেটাতেও সফল। নিউজল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিলেন ২২ রানে যেটা এবারের বিশ্বকাপের সেরা বোলিং !
এরপর আসলেন আইপিএল এ। এখনো প্ররযন্ত সবাইকে বিমোহিত করে চলেছেন ম্যাজিকাল মুস্তাফিজ। ক্যারিয়ারের ১ বছর পার হবার ঠিক আগের দিনটাতে এবারের আইপিএল এ সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং উপহার দিলেন।
তার জন্য ডেভিড ওয়ার্নার, টম মুডি, লক্ষণরা বাংলায় টুইট দেয় !
হায়দারাবাদ টিম স্পেশাল ম্যানেজার নিয়োগ দেয় যে কিনা বাংগালী মুসলমান শুধু মুস্তাফিজের দেখভালের জন্য !
তামিমকে ইংরেজি নিয়ে প্রশ্ন তুলা রমিজ রাজা মুস্তাফিজকে বাংলায় কিছু বলতে বলে !
মুসটাফিজের মুখে এই কথাটা কি অদ্ভুত মিষ্টিই না লাগে শুনতে “No problem bowling…….. problem speaking & batting”
মুস্তাফিজ, তোমাকে ব্যাটিং আর ভাষা নিয়ে চিন্তা করতে হবে না। বলই তোমার হয়ে সমস্ত কথা বলবে …………।
এবং সবাই বলে “…..the story of the innings was Mustafizur Rahman’s spell. Everyone knows what’s coming, but no one seems to know how to negotiate him.”