
তিনি ঈদ বিনিময়কালে সকলকে বলেন, হেফাজত ইসলাম – জামায়াত ও বিএনপি একই সুতোয় গাঁথা। তারা স্বাধীন বাংলাদেশ, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে,তারা বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাতে চায়। এরা এক সঙ্গে হয়ে দানবীয় কায়দায় দাঙ্গা হাঙ্গামা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তাই তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। এদিকে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনার এই ভয়াবহতা থেকে নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে হবে সবাই মাক্স ব্যাবহার করার পরামর্শ দেন।