
বৃহস্পতিবার বাদ যোহর চুন্টা ঈদগাহ মাঠে সহস্রাধিক মানুষের অংশ গ্রহনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান ও ৯ ইউনিয়নের চেয়ারম্যানগণ।