The voice of Brahmanbaria || Local news means the world is

আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের সহযোগিতা চাই-মেয়র মোঃ হেলাল উদ্দিন ।

20151030_103717ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তমান পৌর পরিষদের আন্তরিক প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অতিতের যে কোন সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। শহরের প্রায় প্রত্যেক এলাকায় রাস্তা ড্রেন নির্মান ও সংস্কার সহ বিভিন্ন কাজ চলমান আছে। অনেক এলাকার উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের সব গুলো প্রকল্পর সঠিক বাস্তবায়ন শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে পরিনত হবে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বক্তব্যে তিনি একটি আধুনিক সুন্দর,পরিচ্ছন্ন পৌরসভা গঠনে পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন।
মেয়র গতকাল সকালে পশ্চিম মেড্ডার শরিফপুরে ড্রেন কাজের উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, এলাকার বিশিষ্ট ব্যক্তি মলাই মিয়া, আতিকুর রহমান রিপন, মোঃ জামাল উদ্দিন, মোঃ শাহজাহান মিয়া, রহিমদর মিয়া, মোঃ রহমান সর্দার, মোঃ জিল্লু মিয়া, নুরু মিয়া, নাছির মিয়া, মোঃ কবির আহমেদ, ফরিদ মিয়া, হাজী লোকমান মাষ্টার, মনির হোসেন, মোঃ সেলিম মিয়া, মোঃ শহিদ মিয়া, এড.মোঃ শহিদুল্লাহ, মোঃ আফরোজ মিয়া, মোঃ সাচ্চু মিয়া প্রমুখ। পরে তিনি মেয়র ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং নির্মাণ কাজ সফলভাবে শেষ করার জন্য মহান আল¬াহ তালার দরবারে মোনাজাত করেন।প্রেস রিলিজ

Exit mobile version