
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কাল সকালে করাতকান্দী গ্রামের বরকত আলী ও দিল্লর আলী মধ্যে জমি নিয়ে কথাকাটা জের ধরে দু গ্রোপের লোকজনের মাঝে সংঘর্ষ চলে। দু‘ গ্রুপের সংর্ঘষ চলাকালে টেটাবিদ্ধ হয় বরকত আলী ও সুমন মিয়া অবস্থা আশংকাজনক । সংঘর্ষ চলাকালীন সময়ে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষে দু‘পক্ষে প্রায় আহত ৩০ । আহতরা সরাইল হাসপাতালে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে।