
প্রতিনিধি:দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক যমুনা টেলিভিশনের আজ দ্বিতীয় প্রতিষ্ঠা বাষির্কী। আজকের এই দিনে ২০১৪ সালে ৫ এপ্রিল যমুনা টেলিভিশন যাত্রা শুরু করে ছিল। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী দিনে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিক ভাবে কোন আয়োজন না থাকলেও জেলার প্রতিটি নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন যমুনা টেলিভিশন’র ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম । পাশপাশি তিনি আগামী দিনে যমুনা টেলিভিশনে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি নাগরিকের দৌড় গোড়ায় পৌছে সংবাদ সংগ্রহে সকলের সহযোগিতা কামনা করেন।