The voice of Brahmanbaria || Local news means the world is

আজ খারঘর গণহত্যা দিবস

khargar

আজ ১০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিকে পাকিস্তানি হানাদার বাহিনী খারঘর গ্রামে চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। সেদিন পাকবাহিনী নারী ও শিশুসহ ৫৩ জনকে গুলি করে হত্যা করেছিল। নিহত ৫৩ জনের মধ্যে ২৭ জনকে কবর দেয়া হয় খারঘর গণকবরে।

স্বাধীনতা যুদ্ধের পর থেকে প্রতি বছর ১০ অক্টোবরের দিনটি সরকারি-বেসরকারিভাবে খারঘর গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারিভাবে প্রশাসন এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত শহীদ পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খারঘর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে দিবসটি পালনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও স্মরণ সভার আয়োজন করেছে খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি।

Exit mobile version