
সাংবাদিকদের উদ্দেশে তাপস বলেন, আমার পিতাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাকেও সেই ভাবে আগলে রাখবেন। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এসময় প্রেসক্লাবের সহ সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া মিনাজের সভাপতিত্বে ও আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মফিজুর রহমান মকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো:দেলোয়ার হোসেন সোহেল,জেলা ছাত্রদলের সহ সভাপতি ইকবাল হোসেন রাজু সহ নবীনগর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত বক্তারা নবীনগরের কালজয়ী বরেণ্য নেতা সাবেক সাংসদ মরহুম কাজী মোঃ অানোয়ার হোসেনের রাজনৈতিক ও উন্নয়ন কর্মকান্ডের অসীম অবদানের কথা বিশদভাবে তুলে ধরেন।