
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকার মুক্তমঞ্চে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার শেষে এক পথসভায় এসব কথা বলেন মিসেস নায়ার কবির ও আল মামুন সরকার। এ সময় বিগত ২৮ দিন নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালানোয় সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনের দিন কেন্দ্রসমূহতে অত্যন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা লুৎফুর (মুকাই আলী), জেলা আওয়ামীলীগের সহসভাপতি তাজ মোঃ ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, দপ্তর সম্পাদক মোঃ তানজিল আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম ভুইয়া, সাধারন সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক আলামিন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহনুর ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হোসেন, সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল, সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শোভন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানা, বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রাসেল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক খোকন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এদিকে, পৌর নির্বাচনে সর্বশেষ নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত উক্ত পথসভায় বিকেল ৩ টা থেকে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে ঢাকঢোল বাজিয়ে নেচে গেয়ে নির্বাচনী আচরণবিধি অনুস্মরণপূর্বক মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নৌকা মার্কার কর্মী সমর্থক ও সাধারন ভোটাররা। বিকেল সোয়া ৪ টা নাগাদ পুরে মুক্তমঞ্চ মাঠ ও বঙ্গবন্ধু স্কয়ার এলাকার চারপাশ লোকে লোকান্তরিত হয়ে যায়। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ প্রাঙ্গন।