
স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে জানা যায়, আগরতলায় বিজেপি ও কংগ্রেসপন্থী ব্যবসায়ীদের মাঝে দ্ব›দ্ব চলছিল। পাশাপাশি আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোকন ভৌমিকের সঙ্গেও তার পার্টনারদের আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা চলছে। এরই মধ্যে খোকন ভৌমিক ব্যবসায়িক কাজে বাংলাদেশে চলে আসেন। এতে করে তার পার্টনাররা ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন। পাশাপাশি বাংলাদেশ থেকে আমদানি করা মাছ, পাথর ও তুলাসহ বিভিন্ন পণ্য বন্দরের প্রধান ফটকে আটকে দেন। এতে করে ওই দিন সকাল সাড়ে ৭টায় প্রবেশ করা প্রায় ২২ লাখ ৫ হাজার ৯শ’ টাকার মাছ অনুরোধ করে সন্ধ্যার ৭টার দিকে ছাড়িয়ে নেন আগরতলার ব্যবসায়ীরা। তবে সবগুলো মাছ পচে নষ্ট হয়ে গেছে বলে জানা যায়।সূত্র: ইনকিলাব