
আখাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আখাউড়া পৌরসভার সাবেক কমিশনার এবং সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান (আখাউড়া) হাজ্বী মোঃ মনতাজ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন। একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।