The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় হেরোইনসহ এক নারী গ্রেফতার

আখাউড়ায় র‍্যাবের অভিযানে ১৪.৫ গ্রাম হেরোইন সহ আলুনি বেগম (৫০) নামে এক নারী কে গ্রেফতার করেছে র‍্যাব। আটক আলুনি বেগমের বর্তমান  বাসা অত্র পৌরশহরের কলেজ পাড়ায় সে দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।
গেলরাত ১০ টার সময় আখাউড়া সড়ক বাজার হইতে তাকে গ্রেফতার করে র‍্যাব -১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটক আলুনি বেগম কে আজ আখাউড়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আখাউড়া থানার ওসি (তদন্ত) জনাব আরিফুল আমিন জানান, তার বিরুদ্ধে মামলার দায়ের পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে।

Exit mobile version