The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইফুল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল উপজেলার কেন্দুয়াই গ্রামের আলমগীরের ছেলে। সে স্থানীয় হীরাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, সাইফুল ও তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাইপাস সড়ক মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।

এ ঘটনায় তারা তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করে।

Exit mobile version