The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

আখাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল চৌধুরী রানা (৪২) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা শহরের তারাগন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল তারাগণ গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে। তিনি শ্রম মন্ত্রণালয়ের অধীনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জুয়েল মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version