The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় স্বাধীনতা দিবস পালিত

মোঃ.সাদ্দাম হোসাইন:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার সকাল ৭টায় তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় স্মৃতি সৌধে উপজেলা চেয়ারম্যান মুসলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে একে পুস্পস্তবক অর্পন করেন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন,
উপজেলা বিএনপি, আখাউড়া পৌরসভা, আখাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে সকাল আটটায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নাচ, গান ও নাটিকা প্রদর্শন করে। এদিকে দিবসটি উপলক্ষে পৌরশহরের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকায় উত্তোলন করা হয়। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্দ্যোগে দিনব্যাপী বিভিন্ন আয়োজন রয়েছে।

Exit mobile version