
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে কলোনীর আবুল বাশার ওরফে বাঙ্গালী টিটির পুত্র মনির খান আখাউড়া বড়বাজারস্থ ৮ম শ্রেণী পড়–য়া নাবালিকাকে তার বাসায় একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় । তখন মেয়েটির ডাক ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে ধরে পুলিশে দেয়।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, ওই কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা
দায়ের করেছে। অভিযুক্ত মনির খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।