আখাউড়ায় পৌর নির্বাচনে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তীব্র শীত উপেক্ষা করেই পৌরশহরের ১১টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করছেন। নির্বাচনী নিরাপত্তা রক্ষায় এক প্লাটুন বিজিবি, ২৫০ জন পুলিশ, ১১টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, র্যাব ও ৫ টি ম্যাজিস্ট্রেট টিম কাজ করছেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সীমান্তবর্তী এ পৌরসভায় মোট ভোটার ২৪৯৫০ জন। যেখানে নারী ভোটার ১২ হাজার ৪৯২ ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৫৮ জন।