The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আখাউড়া   প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়ার জেলার আখাউড়ায় শতাধিক গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দরখার ইউনিয়নের চান্দঁপুর ইদিলপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,মোঃ আবু জামাল,মোঃ কাউছার,মোঃ হাবিবুর রহমান, মোঃ সাচ্চু চৌধুরী,বর্তমান মেম্বার, জহিরুর হক আনোয়ার, মোঃ রুমন খান, মোঃ মোতাহের হাজারী, হামিদুল হকসহ প্রমুখ।

বিতরণ করা এসব ইফতার সামগ্রীর মধ্যে প্রত্যেককেই ৫ কেজি তেল, পেয়াজ ৫ কেজি, ছোলা বুট, ৩ কেজি, খেশারী ডাল ২ কেজি, মুড়ি ২ কেজি, খেজুর ২ কেজি, চিনি ২ কেজি, সিভিটা ২.৫০ গ্রাম। সকালে স্থানীয় সেন্টু চৌধুরীর বাড়িতে বিভিন্ন এলাকা থেকে কয়েশ নারী-পুরুষ এসে জড়ো হয় পরে তাদেরকে ইফতার সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেন স্থানীয় চান্দপুর আলোকিত সমাজ কল্যান স্বেচ্ছাসেবীর সংগঠনের সকল সদস্যগণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ সোজন  হাজারি।

অত্র সংগঠনের আহ্বায়ক প্রবাসী অপু ভুঁইয়া বলেন, আমার চান্দঁপুর ইদিলপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে গত বছর রমজানেও গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। আগামীতেও এটা অব্যাহত থাকবে। প্রতি বছর আমরা সকল প্রবাসী গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা অনেক ধন্য মনে করছি প্রবাসীরা। আমরা চেষ্টা করি এলাকার সকল গরীব ও অসহায় মানুষরাও যেন সবার সঙ্গে মিলেমিশে পবিত্র রমজান ও ঈদ উদযাপন করতে পারে।

Exit mobile version