
সোমবার দুপুর ১২টার দিকে পৌরশহরের খরমপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান চলে। অভিযানে খরমপুর কল্লা শহীদ (রাঃ) মাজার শরীফ প্রাঙ্গণে অবস্থিত আল্লার দান হোটেল এর ব্যবসায়ী মোঃ লোকমান কে খোলা ও অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমানা করা হয়। পরে একই আইনে কল্লা শহীদ (রাঃ) মিষ্টান্ন ভান্ডার প্রোঃ আমিন উদ্দিন খাদেম কে খোলা জায়গায় মিষ্টি রাখার দায়ে ৫০০/- (পাঁচশত) টাকা এবং ভাই ভাই হোটেল, প্রোঃ নাছির মিয়া কে দীর্ঘ দিনের বাসি, পঁচা, খোলা ও অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করা হয়।