
অত্র এলাকার বাসিন্দা অপু দত্র বলেন, পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলর মোঃ আতিক ভাইকে সাথে নিয়ে আমরা গত মাসে হানেক আগে কিছু বাসিন্দা মিলে পানি যেন নিষ্কাশন হয় তারা তারি একটা ব্যাবস্থা করেছি কিন্ত অত্যান্ত পরিতাপের বিষয় পাশের রাধানগরের শাহ্ পাড়ার বাসিন্দারা পরিত্যাক্ত ময়লা আবর্জনা ফালানোর ফলে পানি নিষ্কাশন হচ্ছে না, ভোক্তভোগী বাসিন্দা বিনা দত্র বলেন, প্রায় ৩০-৪০ টি পরিবার পানি বন্দি হয়ে বসবাস করছে, অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, আমারা এই পানি নিষ্কাশনের ব্যাবস্থা চাই।
অত্র পৌরসভার কাউন্সিলর মোঃ আতিক ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা মন্ত্রনালয়ে আবেদন করেছিলাম কিন্তু আমাদের একটু ভুল ছিল পরে আবার পুনরায় আবেদন করেছি আশা করছি খুব দ্রত কাজটি হয়ে যাবে।