The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আখাউড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের স্লোগান পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন। র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমেনা খাতুন, ডাঃ হাসিনা আক্তার প্রমুখ।

Exit mobile version