
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সাকিব তার বোনের সঙ্গে পৌর এলাকার খালাজোড়া বিল থেকে নৌকায় চড়ে বাড়িতে ফিরছিল। এ সময় হঠাৎ তার বোন নৌকা থেকে পানিতে পড়ে যায়। সাকিবও তার বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু এ ঘটনায় সাকিবের বোন নৌকা ধরে বেঁচে গেলেও সাকিব নিজে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।
পরে, স্থানীয় লোকজন উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।