The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় বিজিবি’র অভিযানে আতশবাঁজি উদ্ধার

8-9-16

অদ্য ০৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর আখাউড়া সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে অদ্য ভোর ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খলাপাড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৯০০ প্যাকেট আতশবাঁজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আতশবাঁজির মূল্য প্রায় তিন লক্ষ নব্বই হাজার টাকা। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version