
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে পৌরশহরের সড়ক বাজারস্থ এড. সিরাজুল হক মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: আবুল কাসেম ভূইয়া, মো: সেলিম ভূইয়া, মুক্তিযোদ্ধা জামসেদ শাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম হেলাল, আব্দুল মান্নান প্রমুখ। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।