The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ফের দুই কাউন্সিলর প্রার্থীকে শোকজ

akh pou
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও দুই কাউন্সিলর প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন জানান, সোমবার রাতে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সাদেকুল ইসলাম সাচ্চু ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শিপন হায়দরের পক্ষে মিছিল করা হয়। এর প্রেক্ষিতে তাদেরকে শোকজ করা হয়েছে। বিকেলের মধ্যে শোকজের জবাব না দিলে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত রোববার রাতে প্রার্থীর পক্ষে মিছিল করার ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নান্নু মিয়াকে শোকজ করে নির্বাচন অফিস, পরে লিখিত অঙ্গীকারের ভিত্তিতে তাকে অব্যাহতি দেয়া হয়।

Exit mobile version