The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় নববর্ষ উদযাপনে মাসব্যাপী আয়োজন

আখাউড়ায় নববর্ষ ও উপজেলা শিল্পকলা একাডেমির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যপী বৈশাখী উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি। মঙ্গল শোভাযাত্রা, দেশীয় গান, আবৃত্তি, নাটক, পুতুল নাচ, বৈশাখী মেলা, দেশীয় খেলাধুলাসহ রয়েছে নানা আয়োজন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাণের উৎসবকে বরণ করে নিতে প্রস্তুত আখাউড়াবাসীও।

বর্ষবরণ অনুষ্ঠান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান জানান, নববর্ষ ও শিল্পকলা একাডেমির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৈশাখী উৎসবের প্রস্তুতি নেয়া হয়েছে। উৎসবে বাঙালীর ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের চেতনায় প্রকৃত বাঙালীর আত্মপরিচয় তুলে ধরবে আমাদের সংস্কৃতি কর্মীরা। নববর্ষের প্রথম দিন সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হবে।

তিনি আরও বরেন, বৈশাখী উৎসবে অংশগ্রহণকারী নারীরা লাল সাদা শাড়ি, কপালে টিপসহ বর্ণিল সাজে সেজে আসবে বলে আশা করছি। এছাড়াও পুরুষদের পোষাকেও থাকবে লাল সাদার ছোঁয়া।

Exit mobile version