The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেলারোহী নিহত

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের চাপায় আল জাবা (২৯) নামে মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার-তন্তর বাসষ্ট্যান্ডের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুস সোবহান জানান, কুমিল্লা অভিমুখী মোটর সাইকেলটি (ব্রাহ্মণবাড়িয়া ল ১১-২৭৭৭) ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী পণ্যবাহী ট্রাকটিকে অতিক্রম করার সময় চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। খবর পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ ও মোটর সাইকেলটি উদ্ধার করে। পরে হাইওয়ে পু্লিশ সদস্যরা ময়নাতদন্তের জন্য মরদেহটি নিয়ে যায়।

Exit mobile version