The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় টানাবৃষ্টি ও ত্রিপুরার উজানের ঢলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত

অব্যাহত অতিবৃষ্টি ও আগরতলার পাহাড়ি ঢলের কারণে ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পানি ঢুকে পড়েছে।

মাত্র ২৪ ঘন্টার বৃষ্টিতে হঠাৎ প্লাবনে অত্র এলাকার জন সাধারনের জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে।

সদ্য রোপন করা কৃষকের হাজার হাজার একর ফসলের জমি এখন পানির নিচে, প্লাবিত হওয়ার শংকায় প্রায় ১৪ থেকে ১৫ টি গ্রামের মানুষ।

এদিকে আখাউড়া থেকে আগড়তলা চেক পোষ্ট পর্যন্ত একমাত্র ট্রানজিট সড়কের অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্থল বন্দরের স্বাভাবিক কার্যক্রম, আমদানি রপ্তানি পন্যবাহী পরিবহন চলাচলে ও পার্সপোর্টধারী যাত্রী সাধারনের যাতায়াতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে।

আখাউড়া খড়মপুরে মহাসমারোহে শুরু হয়েছে আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্যে কেল্লা শাহ (রা:) এর স্বরনে ৭ দিন ব্যাপী মহা – পবিত্র উরশ মোবারক, দূর – দুরান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত আশেকানের পদচারনায় খড়মপুর এখন মুখরিত।
ভারি বর্ষন ও আকষ্মিক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে ।

Exit mobile version