The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় জাতীয় শ্রমিক লীগের মে দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ বুধবার সকাল ১১টার সময় মহান মে দিবস পালন করা হয়। জাতীয় শ্রমিক লীগ আখাউড়া উপজেলা শাখার আয়োজনে একটি র‍্যালি বের হয়।র‍্যালিটি পৌরশহরের সিরাজুল হক পৌর মুক্তমঞ্চ থেকে উপজেলা পরিষদ মাঠ সহ প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ, শ্রমিক ও সাধারন জনতা “দুনিয়ার মজদুর, এক হও!লড়াই- লড়াই চায়, লড়াই করে বাচতে চায়। কেউ খাবে কেউ খাবেনা-তা হবেনা, তা হবেনা” ইত্যাদি শ্লোগান দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাকসুদ, শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক নাছির মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) এর সাধারন সম্পাদক জালাল উদ্দিন সহ আরো অনেকে। উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক নাছির মিয়া জানান,শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিকলীগ নিয়মিত সোচ্চার। শ্রমিকদের ঘামের বিনিময়েই দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।

Exit mobile version