
জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় অটোরিকশা দিয়ে আখাউড়া উপজেলা সদরের দিকে আসছিল জুঁই ও তার মা। পরে আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় তাদের অটোরিকশাটি আসলে বিপরীত দিক থেকে আসা বিজয়নগর উপজেলাগামী একটি গরুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুঁই মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জুঁইয়ের মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চাপা দেওয়া ট্রাকটিকে আটক করেছে স্থানীয় লোকজন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনায় শিশু জুঁই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে অটোরিকশায় করে আখাউড়া উপজেলা সদরের দিকে আসছিল জুঁই ও তার মা। পথিমধ্যে আমোদাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুঁই মারা যায়। ওসি আরো বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।