
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আখাউড়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদারসহ উপজেলার সরকারী ও বেসরকারী
অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে প্রায় ১ লাখ
মানুষকে নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় গণহত্যা নিয়ে আলোচনায় হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার
বিশ্বাস, আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মো: মোবারক হোসেন, উপজেলা
কৃষি সম্প্রসারন কর্মকর্তা জুয়েল রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলীম রানা, বীমা পরিষদ
নেতা আব্দুল আজিজ, নেছারুল ইসলাম প্রমুখ।